ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁও সুগার মিলে দুই ড্রাইভারের মারামারি, নিহত ১ 

ঠাকুরগাঁও প্রতিনিধি  
প্রকাশিত: ১৬:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২১
ঠাকুরগাঁও সুগার মিলে দুই ড্রাইভারের মারামারি, নিহত ১ 
ঠাকুরগাঁও সুগার মিল। ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁও সুগার মিলে আখ দেয়ার সিরিয়ালকে কেন্দ্র দুই ড্রাইভারের মারামারির ঘটনায় সুরেশ চন্দ্র রায় নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ঠাকুরগাঁও সুগার মিলে এ ঘটনা ঘটে। নিহত সুরেশ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদ হাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে। 

গ্রেফতার দুইজন হলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ মুর্শিদহাট গ্রামের প্রয়াত আব্দুল হামিদের ছেলে ও ট্রাক্টর চালক আব্দুর রহিম এবং তার ছেলে হেলপার সোহাগ আলী। 

Advertisement

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, সোমবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ সুগার মিল থেকে ঠাকুরগাঁও সুগার মিলে আখ নিয়ে আসে চালক সুরেশ চন্দ্র রায় ও আব্দুর রহিম। এরপর আখ দেয়ার সিরিয়ালকে কেন্দ্র করে সুরেশ চন্দ্র রায়ের সঙ্গে আব্দুর রহিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে আব্দুর রহিম ও তার ছেলে মিলে সুরেশকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সুরেশ চন্দ্রের মৃত্যু হয়। 

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রকিবুল আলম বলেন, নিহত সুরেশ চন্দ্র রায়ের শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে। 

পুলিশ কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!