গত ১১ আগস্ট থেকে পরিবহন চলাচল শুরু হলে উদ্ধারকৃত কিশোরকে ১২ আগস্ট নিজ জেলা ঠাকুরগাঁও পৌঁছে দিয়েছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর নির্দেশক্রমে মানবিক দিক বিবেচনা করে হেঁটে আসা কিশোরকে হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠাই। মডেল থানার নারী ও শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই রাজিয়া আক্তার ছেলেটিকে তার নিজ বাড়ি ঠাকুরগাঁও পৌঁছে দেওয়ার জন্য বাসস্ট্যান্ড থেকে বাসে উঠিয়ে দেয়। পরদিন ১২ আগস্ট ছেলেটি নিরাপদে তার বাড়ি পৌঁছায়।
.png)
জানা যায়, গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে লক্ষীগঞ্জ ইউনিয়নের নসিবপুর বাজারে ১৭ বছর বয়সী এক কিশোরকে ভবঘুরের মতো হাঁটতে দেখেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানেন। এ সময় কিশোর জানায়, ঢাকা এয়ারপোর্টে থেকে তার বাড়ি ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে মেইন সড়ক দিয়ে পাঁচদিন ধরে সে হাঁটতে হাঁটতে পথ ভুলে এখানে চলে আসে। ভালো করে রাস্তা না চেনায় মেইন সড়ক ধরে হাঁটছিলো সে।
বিষয়টি যাচাই করতে সোহাগ তার বন্ধু ভূবন চন্দ্র পাপনের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমন সরকার হিমুর সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে তার পরিচয় নিশ্চিত হলে ঘটনা বিবরণের সত্যতা পান।
কিন্তু চলমান লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ছেলেটিকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গত ৮ আগস্ট সকাল বেলা সোহাগ ও তার বন্ধুরা মিলে কিশোরকে মডেল থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণ শুনে মডেল থানার পুলিশ ছেলেটিকে থানা হেফাজতে নেয় এবং পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করে। ছেলেটি শারীরিকভাকে অসুস্থবোধ করায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।