কক্সবাজার সদর থানার এসআই নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিশুর বয়স পাঁচ বছর। সে স্থানীয় একটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।
.png)
অভিযুক্ত স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তার সঠিক বয়স জানা যায়নি।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘শনিবার বিকেলে আমার স্ত্রী প্রতিবেশী একজনের বাড়িতে কাজে যায়। এই সুযোগে ওই ছেলে আমার মেয়েকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে আমার স্ত্রী বাড়ি ফিরে মেয়েকে না দেখে ডাকাডাকি শুরু করে। তখন মেয়েটি কান্নাকাটি করতে থাকলে ছেলেটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাটি দেখলে তাকে ধরে পুলিশকে জানালে পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায়।
এসআই বলেন, শনিবার ঘটনায় জড়িত একজনকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে। শিশুটি এখন হাসপাতালে ভর্তি রয়েছে।
আটক কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
এসআই নুরুল আবছার বলেন, ‘ভুক্তভোগীর বাবা রোববার সকালে ঘটনায় জড়িতকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। প্রাথমিক তদন্তের পর মামলাটি নথিভুক্ত হবে। মেডিকেল পরীক্ষার রিপোর্ট পেলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে।