ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে জেলা ছাত্রদলের সভাপতিসহ আটক ৫

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১৩ নভেম্বর ২০২২
মৌলভীবাজারে জেলা ছাত্রদলের সভাপতিসহ আটক ৫
প্রতীকী ছবি

মৌলভীবাজারে জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়াসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল চৌধুরী, ছাত্রদলকর্মী সাব্বির আহমদ এবং শাকিল মিয়া।

জানা গেছে, শহরের চৌমুহনা এলাকায় লিফলেট বিতরণ করার সময় পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ছাত্রদলের সভাপতিসহ পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

Advertisement

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, শহরের চৌমুহনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!