বেনাপোলে মরা গরুর গোশত বিক্রি, আটক ২
যশোরের বেনাপোলে মরা গরুর গোশত বিক্রির দায়ে মানিক (৪৮) ও আলম (৪২) নামের দুই বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে তাদের জেল ও জরিমানা করা হয়েছে।
রোববার সকালে বেনাপোল বাজারস্থ গোশত পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর রাশিদা খাতুনসহ পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্যানেটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন জানান, সকালে গোপন সংবাদে জানতে পারি যে, বেনাপোল বাজারে একটি মরা গরু জবাই করে তা অন্য গোশতের সঙ্গে মিশিয়ে বিক্রির উদ্দেশে গোশতপট্টি এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এর ভিত্তিতে বেনাপোল পৌরকর্তৃপক্ষ বাজারে অভিযান চালিয়ে মানিক কসাইয়ের দোকান থেকে ওই মরা গরুর গোশত জব্দ করা হয় এবং এসিল্যান্ডকে বিষয়টি তাৎক্ষণিক অবহিত করা হয়।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিক্রেতা মানিকের দোকান হতে মরা গরুর গোশত জব্দ করায় তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং তার ভাই আলম কসাইকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।