[ পার্বত্য চট্টগ্রাম ]
মাটিরাঙ্গায় সড়ক পরিবহন আইনে জরিমানা
মাটিরাঙ্গায় সড়ক পরিবহন আইনে জরিমানা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক পরিবহন আইনে ১৫ জনকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হেলমেট পরিধান না করা অতিরিক্ত যাত্রী বহন, একইসঙ্গে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লইসেন্স না থাকার দায়ে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বিাহী অফিসার মিজ তৃলা দেব।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, সড়ক আইন মেনে চলুন, নিরাপদে থাকুন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে তিনি জানান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!