বুধবার বিকেলে সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বন্দরের লক্ষণখোলা এলাকায় অবস্থিত ডংজি লংজিভিটি নামে ওই কারখানায় অভিযান চালিয়ে দুটি ইউনিটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরাফাত খানম। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও বন্দর থানার পুলিশ।
.png)
পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, ওই কারখানার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র থাকলেও মেয়াদ শেষ হয়েছে আগেই। কারখানার ইটিপি প্ল্যান্ট থাকলেও সেটাও চালানো হয় না। এ ছাড়া কারখানার ভেতরের পরিবেশ ভালো নয়। পরিবেশ দূষণের যথেষ্ঠ প্রমাণ রয়েছে। কারখানাটি যেনো আর চালাতে না পারে সেজন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া কারখানা অভ্যন্তরে বিপুল সংখ্যক বিদেশি বসবাস করেন । তাই মানবিক কারণে কারখানাটি সিলগালা করা হয়নি।