ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৪, ২২ আগস্ট ২০২২
টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে তেল কম দেওয়ার অভিযোগে দুইটি পেট্টোল পাম্প ও দুই বেকারীতে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও সহকারি কমিশনার (ভূমি) এরফানু হক চৌধুরী।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরের পেট্রোল পাম্পগুলো গ্রাহকের কাছ থেকে ওজনে কম ও অতিরিক্ত মূল্য আদায় করছিলো। কোনো পেট্রোল পাম্পে মূল্য তালিকাও ছিলো না। 

Advertisement

সোমবার পেট্টোল পাম্পগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স আব্দুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে  ১০ লিটারের পরিমাপে ১লিটার কম পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা এবং নাফ ভিউ ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অন্যদিকে টেকনাফ সী-বীচ সড়কের পাশে নোংরা পরিবেশে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করায় নিউ ঢাকা বেকারিকে ৫০ হাজার ও কুমিল্লা বেকারীকে ৩০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। 

তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


অভিযান পরিচালনাকালে টেকনাফ মডেল থানা পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!