রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার শেরুয়া বটতলা এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলের গুদামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সাবরিনা শারমিন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আব্দুল কুদ্দুস কুদু। তিনি বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক। এছাড়াও তিনি উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি।
.png)
জানা গেছে, গোপন সংবাদে জানা যায় বিসমিল্লাহ অটো রাইস মিলের গুদামে অবৈধ চালের মজুত আছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৪ হাজারেও বেশি বস্তা ধান পাওয়া যায়। প্রতি বস্তায় ৭১ কেজি করে ধান আছে। ধানগুলো মাস চারেক আগের। যা অবৈধ মজুত। একারণে মিলের মালিকককে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং মজুত রাখা ধান সাতদিনের মধ্য বিক্রির নির্দেশ দেয়া হয়। সরকারের নিয়ম অনুযায়ী মিলাররা ধান ৩০ দিন ও চাল ১৫ দিনের বেশি মজুত রাখতে পারবে না। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসিল্যান্ড সাবরিনা জানান, অবৈধভাবে ধান-চাল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।