ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে ডিম-মুরগি বিক্রি, ৮ দোকানে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭, ১৯ আগস্ট ২০২২
বেশি দামে ডিম-মুরগি বিক্রি, ৮ দোকানে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে পণ্যের মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না থাকায় ডিম ও মুরগীর দোকানসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন।


জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পাল বাজারের ফজল মাঝির ডিমের দোকানকে ১৫ হাজার টাকা, আমিন মাতব্বর ডিমের আড়তকে ৫ হাজার, সামির স্টোরকে ২ হাজার টাকা, নতুন বাজারের ফ্রেশ মুরগীর দোকানকে ২ হাজার টাকা, মেসার্স পোল্ট্রি হাউজকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা, ট্রাক রোড এলাকার ডিমের আড়ত জিলানী এন্টারপ্রাইজকে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের মৌখিকভাবেও সতর্ক করে দেওয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় ও পুলিশ সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!