মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার চৌমুহনীতে অভিযান চালিয়ে মিতালী বেকারি ও দেলোয়ারের ডিমের আড়তে এ অর্থদণ্ড করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
.png)
তিনি বলেন, দেলোয়ারের ডিমের আড়তে অনেকের কাছে প্রতি হালি ডিম ৪৬ টাকার পরিবর্তে ৫২ টাকায় বিক্রি টাকায় বিক্রি হচ্ছিল। আবার অনেকের কাছে তা ৫০ টাকায়ও বিক্রি করছিলেন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি করায় মিতালী বেকারির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।