ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে চাল বিক্রি করায় ৩ দোকানিকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ২২ আগস্ট ২০২২
বেশি দামে চাল বিক্রি করায় ৩ দোকানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বেশি দামে চাল বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২২ আগস্ট) দুপুরে নগরীর চকবাজার ও পুলিশ লাইন্স এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে কুমিল্লার বাজার তদারকি অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার নগরীর চকবাজার ও পুলিশ লাইন্স এলাকায় চালের দোকান ও বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে চাল বিক্রি করায় চকবাজার মেসার্স শচীন্দ্র চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা, ক্রয় ভাউচার না রেখে বেশি দামে মূল্যে তালিকায় প্রদর্শন করায় মেসার্স হীরেন চন্দ্র সাহাকে ৮ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পুলিশ লাইন্স এলাকায় নিউ লাইট বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!