[ দেশজুড়ে ]
চাঁদপুরে বিক্রি হচ্ছিল শিয়ালের মাংস!
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে বাজারে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দুইজনকে আটক করেছে পুলিশ। শিয়ালের মাংস বিক্রির সময় তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে মো. জুলহাসে এবং একই গ্রামের পাটওয়ারী বাড়ির সিরাজ পাটওয়ারীর ছেলে মনির হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
থানা সূত্রে জানা গেছে, জুলহাস মিয়া ও মনির শনিবার দিবাগত রাতে শিয়ালটি ধরে জবাই করে। রোববার সকালে হাজীগঞ্জ বাজারে মাংস বিক্রি করতে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের শিয়ালের মাংসসহ আটক করে থানায় নিয়ে যায়।
.png)
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার করে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করে দেন ভবিষ্যতে যেন এমন অপরাধে জড়িত না হন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!