ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ১৩ নভেম্বর ২০২২
ফেনীতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ফাইল ফটো

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবু বকর ছিদ্দিক সোহাগ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবু বকর ছিদ্দিক সোহাগ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ৪ জানুয়ারি সকালে ঐ পরীক্ষার্থী স্কুলে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা বখাটে আবু বকর ছিদ্দিক সোহাগ তাকে সিলোনীয়া বেড়িবাঁধের উপর নির্জনস্থানে নিয়ে যায়। ছুরির ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। সেখান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় বাহার মিয়া নামে এক ব্যক্তি তাকে বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেওয়া হয়।

Advertisement

এ ঘটনায় মেয়ের ভাই ওমর ফারুক বাদী হয়ে ফুলগাজী থানায় মামলাকরেন। বখাটে সোহাগ খিলপাড়া এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মনির আহম্মদ ভূঁইয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, শুনানি ও ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!