ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শীতের শুরুতেই চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ১৪ নভেম্বর ২০২২
শীতের শুরুতেই চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

শীত মৌসুমের শুরুতেই তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ মৌসুমে এটিই সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের দাপট।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট আসাদুর রহমান মালিক খোকন বলেন, আবহাওয়ার পরিবর্তন ও তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার কারণে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। সকাল, সন্ধ্যা ও রাতে শীত অনুভূত হচ্ছে এবং দুপুরে গরম লাগছে। এ সময় শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। এটাই দেশের এবং চুয়াডাঙ্গার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!