ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ৩১ অক্টোবর ২০২২
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ শ্রীমঙ্গলে
ছবি: সংগৃহীত

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, সর্বোচ্চ শ্রীমঙ্গলে। এদিকে সারাদেশেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এদিকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার রংপুরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে শীতের আমেজ দেখা দিয়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে।

এছাড়া শ্রীমঙ্গলে  সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা  ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ০৫ মিনিটে ।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!