ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেকুয়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল তরুণের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ১৪ নভেম্বর ২০২২
পেকুয়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল তরুণের
ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে মো. সাইমুন নামে ধান পাহারারত এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে জাহেদুল ইসলাম নামে অপর এক শিশু আহত হয়েছে।

রোববার রাতে পেকুয়া উপজেলার টইটং চেপ্টামুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাইমুন একই এলাকার মমতাজুল হকের ছেলে। আহত জাহেদুল ইসলাম ঐ এলাকার কলিম উল্লাহর ছেলে।

নিহতের বড় বোন এস্তেহারা বেগম বলেন, বন্যহাতি প্রায় সময় লোকালয়ে ঢুকে ফসল নষ্ট করে। রাত ৮টার দিকে সাইমুন ও জাহেদ বাড়ি থেকে একটু দূরে পাকা ধান পাহারা দিতে যায়। সেখানে একটি হাতি তাদের আক্রমণ করে। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, খবর পেয়েছি বন্য হাতির আক্রমণে একজন মারা গেছেন। তবে এলাকাটি চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতায় পড়েছে। ব্যক্তি মালিকানাধীন জমি নাকি বনের জমি দেখে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!