[ দেশজুড়ে ]
তাড়াতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট, প্রাণ গেল কৃষকের
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে অবিজল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাংশা ইউপির তাওয়াকুচা টিলাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কৃষক অবিজল ভারত সীমান্তবর্তী পাহাড়ি এলাকার তাওয়াকুচা টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
কাংশা ইউপির ইউপি সদস্য রহমত আলী জানান, ধানক্ষেতে হাতির দল আক্রমণ করে। ওই সময় তাদের তাড়াতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হন অবিজল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
.png)
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ধানক্ষেত থেকে হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!