ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৪ নভেম্বর ২০২২
নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। প্রেমিকার অনশনের খবর শুনে প্রেমিক গা ঢাকা দিয়েছেন।

সোমবার দুপুর থেকে উপজেলার চরবৈশাখী গ্রামে প্রেমিক আবদুর রহমান রুবেলের বাড়িতে এ অনশন শুরু করেন ঐ তরুণী। প্রেমিক আবদুর রহমান রুবেল সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের আবদুল আউয়ালের ছেলে।

অনশনরত তরুণী জানান, পাঁচ বছর আগে আবদুর রহমান রুবেল চট্টগ্রামের রাউজানে চাকরি করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ঐ তরুণী অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পর তাকে রুবেল উত্যক্ত করতেন। ঐ তরুণী ও তার স্বামীকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে তালাক  নিতে বাধ্য করেন রুবেল। এরপর ভুক্তভোগীকে বিয়ে করার আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন রুবেল। বিয়ের জন্য চাপ দিলে রুবেল তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছেন। বর্তমানে রুবেল সুবর্ণচর উপজেলার থানারহাটে ব্যবসা করছেন এবং ভুক্তভোগীর সঙ্গে সব প্রকার যোগাযোগ বন্ধ করে দেন।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য তানভীর উদ্দিন বলেন, আমি ঐ তরুণী ও তার বাবাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাস বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!