গত শনিবার থেকে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চর এলাকার মো. নাজমুল মিয়ার বাড়িতে অনশনে করছেন ঐ তরুণী।
জানা যায়, নাজমুল মিয়া প্রায় আট বছর আগে মামলার আসামি হয়ে ঐ তরুণীদের বাড়িতে আসেন। এরপর তাদের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গাজীপুরে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। এরপর পাঁচ মাস সেখানে সংসারও করেন তারা। নাজমুল চাকরির কথা বলে ঐ তরুণীর পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে বিদেশে চলে যান। এরপর তাদের যোগাযোগ বন্ধ করে দেন নাজমুল। নাজমুলের খোঁজ নিতে তাদের বাড়িতে গেলেও কোনো লাভ হয়নি।
.png)
ঐ তরুণী জানান, নাজমুল বিদেশ চলে যাওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। খোঁজ নিতে একাধিকবার তার বাড়িতে গেলে নাজমুলের বাবা ও মামাসহ এলাকার লোকজন মীমাংসার কথা বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেনে। কোনো সুরাহা না হওয়ায় তিনি ছয়দিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান করছেন।
ডিক্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এজিএম মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কিছু জানি না। মেয়েটি অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।