ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতীবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ১১ নভেম্বর ২০২২
হাতীবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে হাতীবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিক দুলালের বাড়িতে তিনদিন ধরে অনশনে করছেন এক তরুণী।

জানা যায়, গত বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী হাজীর মোড় এলাকার আজিজের ছেলে দুলাল হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ঐ তরুণী। মেয়েটির দাবি, পাঁচ বছর ধরে তার সঙ্গে দুলালের প্রেমের সম্পর্ক চলছে। এর মধ্যে দুলাল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। তবে কয়েকদিন আগে দুলাল তাকে বিয়ে করবেন না বলে জানান। তাই বিয়ের দাবি নিয়ে প্রেমিক দুলালের বাড়িতে তিনদিন থেকে অনশন করেছেন মেয়েটি।

মেয়েটির মা বলেন, দুলালের সঙ্গে আমার মেয়ের অনেক দিন থেকে প্রেমের সম্পর্ক। দুলাল আমাদের বাড়িতে নিয়মিত আসতো। আমার মেয়েকে বিয়ের করার কথাও ছিল। কিন্তু আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে সম্পর্ক করে এখন কেন বিয়ে করতে চাচ্ছে না? স্থানীয়ভাবে সমাধান না হলে আমরা আইনের আশ্রয় নেবো।

Advertisement

এ বিষয়ে দুলাল বলেন, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আগে ছিল, এখন নাই। তাই তাকে বিয়ে করবো না।

স্থানীয় ইউপি সদস্য আউয়াল বলেন, উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!