ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৪ নভেম্বর ২০২২
কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউপির থাইংখালী ও বালুখালীর মরাগাছতলায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ সোনা মিয়া নামে একজনকে আটক করেছে র‍্যাব।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মরাগাছতলা বাজারের খায়রুল বাশারের চা দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক ( আইন এবং গণমাধ্যম) আবু সালাম চৌধুরী। 

Advertisement

তিনি জানান, ইয়াবাগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন তিনি।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!