[ দেশজুড়ে ]
কক্সবাজারে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারে মাদক মামলায় মামুনুর রশিদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায়ে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ বছর এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামি মামুনুর রশিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম মহেশখালীয়া পাড়ার আবদুল গফুরের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
.png)
কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২১ সালের ৩ মে ইয়াবাসহ আটক হন এই ইজিবাইক চালক। এ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠন করে আদালত গত ১৬ মে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!