সম্প্রতি এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটি বিলুপ্ত ঘোষণা করতেই নতুন পদ ঘিরে বইতে শুরু করেছে পদ বাণিজ্যের হাওয়া। এমনটিই দাবি করেছেন দলটির একাধিক নেতাকর্মী।
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের সাবেক এক নেতা বলেন, পাঁচ বছর আগে চবি ছাত্রদলের ২৪৩ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সংসদ। কিন্তু গঠনের পর থেকেই সেই কমিটি নিষ্ক্রিয়। যাচাই-বাছাই ছাড়াই ঐ কমিটি দেওয়া হয়েছিল। সম্প্রতি পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি হবে। কিন্তু সেই কমিটি ঘিরে পদ বাণিজ্যের আভাস পাওয়া যাচ্ছে।
২০১৬ সালে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চবি ছাত্রদলের ৬৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালে ২৪৩ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। সেই কমিটিতে ২৪৩ জনকে পদ দেওয়া হলেও বাস্তবে সক্রিয় ছিলেন না কেউ। এছাড়া সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ থাকে দুই বছর। সে হিসাবে চার বছর আগেই এ কমিটির মেয়াদ শেষ হয়েছিল।