নোয়াখালীতে ৭ জুয়াড়ি আটক
নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে আটকদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডের নলুয়া ভূঁইয়ারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা আক্তার হোসেন, আব্দুল হামিদ, বেলাল হোসেন , ইসমাইল, আব্দুল শহিদ, সেলিম ও শফিক উল্যা।
.png)
পুলিশ জানায়, স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষে জুয়ার আসর চলছে এমন খবরে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ হাজার ৬৯০ টাকা ও ২১৯টি তাসসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন,জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াডিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।