বুধবার রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে।
ওই পেট্রল পাম্পের মালিক দাউদার মাহমুদ জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে ট্যাংকিতে ছয় হাজার লিটার পেট্রল দেওয়া হয়, যার মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। ওই সময় পাম্পের পেছনের দিকে গ্যাস পাইপে কেউ বা কারা আগুন দিলে মুহূর্তে তা পাম্পে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০-৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।
.png)
আগুনে গ্যাস পাইপ ও ট্যাংকিরও ক্ষতি হয়েছে দাবি করে তিনি জানান, এ অগ্নিকাণ্ডে সব মিলিয়ে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম। তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের তেমন কিছু করতে হয়নি।