[ দেশজুড়ে ]
কালীগঞ্জে প্রাইভেটকার চাপায় শিশু নিহত
প্রতীকী ছবি
গাজীপুর কালীগঞ্জের জামালপুর এলাকায় প্রাইভেটকার চাপায় সাদিয় আক্তার নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার জামালপুর-চান্দের বাগ সড়কের নগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার একই এলাকার আবদুল্লাহ মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার এসআই এমদাদুল হক জানান, নগরপাড়া এলাকায় জামালপুর-চান্দের বাগ সড়কের পাশে আবদুল্লাহ মিয়ার বাড়ি। দুপুরে সবার অগোচরে সাদিয়া বাড়ি থেকে সড়কে চলে যায়। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সাদিয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!