ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্জেন্টিনার জার্সি গায়ে ধান কাটায় মেতেছেন শ্রমিকরা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১৭ নভেম্বর ২০২২
আর্জেন্টিনার জার্সি গায়ে ধান কাটায় মেতেছেন শ্রমিকরা
আর্জেন্টিনার জার্সি পরে ধান কাটছেন কৃষকরা

বাড়ির দেয়াল কিংবা পিচঢালা পথ পেরিয়ে এখন ফসলের মাঠেও বইছে কাতার বিশ্বকাপ উন্মাদনার হাওয়া। পছন্দের দেশের পতাকায় নিজের বাড়ি-গাড়ি রাঙালেও এবার আর্জেন্টিনার জার্সি পরে ধান কাটায় মেতেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার এমনই চিত্র দেখা গেছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের ধানক্ষেতে। আর্জেন্টিনার জার্সি পরে এ ক্ষেতে ধান কাটেন ২২ জন শ্রমিক। এ দৃশ্য এলাকাবাসীর পাশাপাশি পথচারীদেরও নজর কেড়েছে।

ফুটবলপ্রেমী এসব শ্রমিকের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। একসঙ্গে ময়মনসিংহে ধান কাটতে এসেছেন তারা। নিজেদের মজুরির টাকায় অর্ডার দিয়ে কিনেছেন আর্জেন্টিনা দলের জার্সি।

Advertisement

ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত বনে যান সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা মাহফুজ মিয়া। তিনি বলেন, আর্জেন্টিনা দলের মেসি খুব ভালো মানুষ। আমরা সবাই তাকে পছন্দ করি।

শ্রমিক রুবেল বলেন, আমরা ২২ জন মিলে এখানে কাজ করতে এসেছি। সবাই আমরা আর্জেন্টিনার সমর্থন করি। নিজেরাও টুকটাক খেলাধুলা করি। যখন থেকে খেলা বুঝি, তখন থেকেই সমর্থন করি আর্জেন্টিনাকে।

নেত্রকোণার মোহনগঞ্জের শ্রমিক আনোয়ার হোসেন বলেন, আর্জেন্টিনার মেসি খুবই ভালো খেলে। তার খেলা আমাদের সবার পছন্দ। এবারই মেসির শেষ বিশ্বকাপ। তার হাতেই আমরা বিশ্বকাপ দেখতে চাই।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!