ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমার্ধেই আরব আমিরাতের জালে আর্জেন্টিনার ৪ গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:০০, ১৬ নভেম্বর ২০২২
প্রথমার্ধেই আরব আমিরাতের জালে আর্জেন্টিনার ৪ গোল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে রয়েছে বিশ্বকাপের সুপার ফেভারিট আর্জেন্টিনা।

প্রথমার্ধেই জোড়া গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বাকি দুই গোলের একটি করে করেছেন লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।

বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ হলেও, যে ম্যাচ খেলতে নেমেছেন মেসি, তাতে তো আর দর্শকরা ঘরে বসে থাকতে পারে না। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

Advertisement

খেলার ১৮তম মিনিটেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়েই বক্সের মধ্যভাগ থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে আরব আমিরাতের জালে বল জড়ান আলভারেজ।

আরো পড়ুন>> এশিয়ায় জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ডি মারিয়া। বক্সের মধ্যেই মার্কোস আকুনার কাছ থেকে বল পান তিনি। ডিফেন্ডার এবং গোলরক্ষককে কাটিয়ে বাম পায়ের আলতো ছোঁয়ায় বলটি জালে জড়িয়ে দেন তিনি। ৩৬ মিনিটে আবারও গোল। এবারও গোল করেন ডি মারিয়া। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে বল পেয়ে একদম ছোট বক্সের ভেতর থেকে বামপায়ের শটে গোল করেন এই জুভেন্টাস তারকা।

৪৪ মিনিটে গোল করেন লিওনেল মেসি। অ্রাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে বল পান তিনি। বক্সের ভেতরে বলটি নিয়ে গিয়ে ডান পায়ের শট নেন মেসি। ৪-০ ব্যবধান নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় আর্জেন্টিনা এবং আরব আমিরাত।

সূত্র: স্পোর্টস স্টার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!