[ দেশজুড়ে ]
৩০ ফুট লম্বা পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের র্যালি
ছবি: সংগৃহীত
৩০ ফুট লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ‘আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ র্যালিটি শুরু হয়। এতে কয়েকশ আর্জেন্টিনা ভক্ত অংশ নেন।
আয়োজক কমিটির সদস্য সজল শেখ জানান, আগামী ২২ তারিখ আর্জেন্টিনা দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ র্যালি করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল।
প্রসঙ্গত, ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এ আসরে ৩২ দল অংশ নেবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!