বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। তবে অন্য দেশের ভক্তও আছেন। লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা গ্রামের নুর মোহাম্মদ নামে এক ভক্ত নিজের পছন্দের দল সৌদি আরবের পতাকার রঙে নিজের টিনের ঘরকে রাঙিয়েছেন। একইসঙ্গে ঘরের সামনে সৌদি আরবের পতাকা টাঙিয়েছেন।
নুর মোহাম্মদ জানান, সৌদি আরবে বিপুল সংখ্যক বাঙালির কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সে দেশ থেকে প্রবাসীদের উপার্জিত রেমিট্যান্স আসছে। এসব কারণে বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবকে সমর্থন করেন তিনি। এ জন্যই তিনি নিজের বসতঘর সৌদি আরবের পতাকার রঙে রাঙিয়েছেন।
.png)