ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ১৮ নভেম্বর ২০২২
তেঁতুলিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

তরুণদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় অনুপ্রাণিত করতে দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ তেঁতুলিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়। 

উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এ সময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা (পিপিএম), উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ইউসুফ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া প্রমুখ। 

এ সময় উদ্বোধনী খেলায় বাংলাবান্ধা ফুটবল একাডেমি ২-০ গোলে বোদা ফুটবল একাডেমিকে পরাজিত করে। তেঁতুলিয়া উপজেলায় এটিই সবচেয়ে বড় আসর। এতে পঞ্চগড়, দিনাজপুর ও  নীলফামারী জেলা থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!