মজিবর শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও হেরুয়া বালুরঘাট গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর জ্বরে নিয়ে ২৫০ শয্যার শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হন মজিবর রহমান। পরে নমুনা পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ শনাক্ত হলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
.png)
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. খায়রুল কবীর সুমন বলেন, নিহত মজিবর রহমান আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। জেলা হাসপাতালে শুক্রবার রাত পর্যন্ত নতুন দুজনসহ ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।