ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদালতে নেয়ার সময় পালানো সেই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১৯ নভেম্বর ২০২২
আদালতে নেয়ার সময় পালানো সেই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত মজিবুল আলম

কক্সবাজারে আদালতে নেয়ার সময় প্রিজনভ্যান থেকে পালানো সেই শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মজিবুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে উখিয়ার রাজাপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে মজিবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২৮ বছর বয়সী মজিবুল উখিয়া ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের দ্বীন মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উখিয়ার রাজাপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে মজিবুলকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১২ অক্টোবর উখিয়া থানা থেকে আদালতে নেয়ার সময় প্রিজনভ্যান থেকে পালিয়ে যান রোহিঙ্গা সন্ত্রাসী মজিবুল। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। মজিবুলের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!