ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গু: চট্টগ্রামে আরো ৮৮ জন হাসপাতালে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২১ নভেম্বর ২০২২
ডেঙ্গু: চট্টগ্রামে আরো ৮৮ জন হাসপাতালে
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৮৯ জনে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩১। নতুন ৮৮ জন নিয়ে জেলায় চলতি মাসে এক হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ১৮০ জন নগরীর ও ৩৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!