ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ২২ নভেম্বর ২০২২
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক
ইয়াছিন মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইয়াছিন মাহমুদ নামে এক ছাত্রদল নেতাকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে ইয়াছিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছে প্রবাসীর স্ত্রীর পরিবার। ২৫ বছর বয়সী ইয়াছিন নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রদল নেতা ইয়াছিনের সঙ্গে প্রবাসীর স্ত্রীর সম্পর্ক চলছিল। সোমবার রাতে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে গৃহবধূর বাবার বাড়িতে আসেন ইয়াছিন। একপর্যায়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন আশপাশের লোকজন। পরে থানায় খবর দিলে ইয়াছিনকে আটক করে পুলিশ।

Advertisement

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, মঙ্গলবার দুপুরে ইয়াছিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!