ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বনের ভেতরে মিলল গলায় ওড়না পেঁচানো নারীর লাশ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২২ নভেম্বর ২০২২
বনের ভেতরে মিলল গলায় ওড়না পেঁচানো নারীর লাশ
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) উপজেলার মালেঙ্গা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালেঙ্গা এলাকায় বনের ভেতর গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি  উদ্ধার করে থানায় নেয়। পরে নিহতের ভাই আব্দুল মান্নান গিয়ে তার বোনের লাশ শনাক্ত করেন।

নিহতের নাম সেলিনা বেগম (৪৫)। তিনি একই ইউনিয়নের মাকরাই গ্রামের কুবাদ আলীর মেয়ে।

Advertisement

নিহতের ভাই আব্দুল মান্নান জানান, রোববার রাত থেকেই নিখোঁজ ছিলেন তার বোন। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো জানান, মালেঙ্গা বড়চালা গ্রামের আব্দুল গফুরের সঙ্গে তার বোনের বিয়ে হয়। চার ছেলে সন্তানের জননী ছিলেন তিনি। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধে। কলহ গড়ায় মামলা পর্যন্ত। সেলিনা তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। আর স্বামী গফুরও স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা করেন। গফুরের করা মামলায় সোমবার আদালতে হাজির হওয়ার কথা ছিল সেলিনার।

ঘাটাইল থানা ওসি আজহারুল ইসলাম সরকার জানান, মালেঙ্গা এলাকায় যে নারীর লাশ পাওয়া গেছে সে ব্যাপারে পুলিশ অত্যন্ত সচেতনভাবে কাজ করছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। তদন্ত কাজ চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঘাটাইল লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!