ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর আত্মহত্যার ১১ দিন পর মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ১৯ নভেম্বর ২০২২
স্বামীর আত্মহত্যার ১১ দিন পর মিললো স্ত্রীর ঝুলন্ত লাশ
ফাইল ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে স্বামী মুনছুর মিয়ার আত্মহত্যা করার ১১ দিন পর ঝুলন্ত অবস্থায় স্ত্রী মোহসিনা আক্তার শিফার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিফা বিলবালিয়া গ্রামের এমদাদুল হক জাহাঙ্গীরের মেয়ে।

জানা যায়, উপজেলার বিলবালিয়া গ্রামে পাশাপাশি বাস করতেন মুনছুর ও শিফা। এক সময় প্রতিবেশী জাহাঙ্গীরের মেয়ে শিফার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আনিছুর রহমান রসুলের ছেলে মনসুরের। শুরু থেকেই এ সম্পর্ক মেনে নিতে আপত্তি করে আসছিল দুই পরিবার। পরে পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রায় দেড় বছর আগে বিয়ে করেন শিফা ও মুনছুর। এতে দুই পরিবারের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এ কারণে প্রায় সময়ই মনসুর মিয়া ও স্ত্রী শিফা আক্তার নিজেদের বাড়িতে থাকতেন।

Advertisement

দুই পরিবারে কলহের কারণে মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়েন মনসুর। একপর্যায়ে গত ৮ নভেম্বর বিকেলে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনসুর। এ ঘটনার ১১দিন পর শনিবার সকাল ১১টার দিকে একইভাবে শিফা নানা মৌলবী আব্দুর রশিদের বসতঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!