ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মাটিরাঙ্গায় ঝোপের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫১, ১৭ নভেম্বর ২০২২
মাটিরাঙ্গায় ঝোপের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের ঝোপের ভেতর থেকে গোলাপফুল ত্রিপুরা নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ইছাছড়া এলাকায় একটি পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত গোলাপফুল ত্রিপুরা মাটিরাঙ্গার মুসলিমপুর গ্রামের মনের কুমার ত্রিপুরার স্ত্রী।

গোলাপফুল ত্রিপুরার স্বামী মনের কুমার ত্রিপুরা জানান, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সবজি খোঁজার সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি গোলাপফুল। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বিকেলে স্থানীয়রা জমি থেকে বানর তাড়াতে গিয়ে পাহাড়ের ঝোপের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। পরে মাটিরাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!