শনিবার দুপুরে সদর উপজেলার সোনাতলা উত্তর ঘোড়াদিয়া থেকে শিশুটি উদ্ধার করে নরসিংদী ফায়ার সার্ভিস। মৃত আসরাফুল একই এলাকার আলকাজ মিয়ার ছেলে।
জানা যায়, সেপটিক ট্যাংকে শিশু পড়ার খবর পেয়ে নরসিংদী ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির লাশ উদ্ধার করে নরসিংদী থানার এসআই মাসুদ রানার কাছে হস্তান্তর করা হয়।
.png)
ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের স্টেশন অফিসার মো. রায়হান শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।