ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেকুয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৯ নভেম্বর ২০২২
পেকুয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার 
ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়ায় আমেনা বেগম এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত আমেনা বেগম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা।

পেকুয়া থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা পৃথকভাবে তদন্ত করছে।

Advertisement

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়রা জানিয়েছেন ১৫ থেকে ২০ দিন ধরে ঐ বৃদ্ধাকে ঘোরাফেরা করতে দেখেছেন। তিনি অসুস্থ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পেকুয়া থানার ওসি মো. ফরহাদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানা পুলিশ ও সিআইডি তদন্ত করছে। লাশের আঙুলের চাপ নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!