মঙ্গলবার বেলা ১১টার দিকে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের চকপলি এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। মৃত স্বপন পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মো. ওসমান আলীর ছেলে।
জানা যায়, সামসুল আলম স্বপন সোমবার সন্ধ্যায় কয়েল কেনার জন্য নিজ বাড়ি থেকে বের হন। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্বপন দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
.png)
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।