ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ৭ নভেম্বর ২০২২
নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার
ছবিতে মাসুম হাওলাদার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের দুইদিন পর মো. মাসুম হাওলাদার নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পুরাতন বন্দর গণপাড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, শনিবার রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাসুম। নিহত মাসুম হাওলাদার বাগেরহাটের মো. সিকান্দার হাওলাদারের ছেলে। বন্দর এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন মাসুম।

বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গণপাড়া বিলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

Advertisement

তিনি আরো জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!