ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ২৬ অক্টোবর ২০২২
কুমিল্লায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দিতে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া এলাকার বালুর মাঠের পশ্চিম পাশে পরিত্যক্ত একটি দোচালা টিনের ঘর রয়েছে। মঙ্গলবার বিকেলে ঐ ঘরের পাশের বালুর মাঠে স্থানীয় ছেলেরা প্রতিদিনের মতো ফুটবল খেলতে যায়। এ সময় ফুটবলটি ঐ গিয়ে ঘরে পড়ে। ফুটবলটি কুঁড়াতে ঘরে প্রবেশ করলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। 

Advertisement

দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!