[ দেশজুড়ে ]
চাঁদপুরে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দুপুরে হাইমচর উপজেলার কাটাখাল লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের অধীনস্থ আউটপোস্ট হাইমচর কর্তৃক কাটাখাল লঞ্চঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে অজ্ঞাত একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। লাশ নিলকমল নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!