[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে কালিগঙ্গা নদী থেকে নারীর লাশ উদ্ধার
ফাইল ফটো
মানিকগঞ্জের ঘিওরে কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার সিংজুড়ী ইউনিয়নের বালিয়াবাঁধা বাজারের দক্ষিণ পাশে নদীর পাড়ে ভেসে থাকা লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, স্থানীয়রা কালিগঙ্গা নদীতে ভাসমান লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশটি অর্ধ-গলিত থাকায় চেহারা চেনার উপায় নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!