ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ৫ সেপ্টেম্বর ২০২২
পরিত্যক্ত ঘর থেকে যুবকের লাশ উদ্ধার 
ফাইল ফটো

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিত্যক্ত ঘর থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে সাতকানিয়া উপজেলার পূর্ব কাটগড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মহিউদ্দিন পূর্ব কাটগড় এলাকার নুর মোহাম্মদের ছেলে। মহিউদ্দিন ট্রাক চালকের হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল গফুর মুক্তা বলেন, নির্মাণাধীন রেললাইনের পাশে একটি পরিত্যক্ত ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মহিউদ্দিন। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!