[ দেশজুড়ে ]
মহানন্দা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে নিখোঁজ হোসাইন নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে গোমস্তাপুর উপজেলার চৌডালায় মহানন্দা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে, হোসাইন গত বুধবার পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। মৃত হোসাইন একই উপজেলার প্রদাসপুর গ্রামের হামিদপাড়া মহল্লার আব্দুল আলিমের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি মাহবুব আলম জানান, হোসাইন পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে সাঁতার না জানার কারণে ডুবে যান। তিনি এরপর থেকে নিখোঁজ ছিলেন। দুইদিন পর স্থানীয়রা মহানন্দা নদীতে ঐ কিশোরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!