[ দেশজুড়ে ]
নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
কাপাসিয়া থানা। ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের পাঁচদিন পর সাহাবুদ্দিন নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে কাপাসিয়ার পেওরাইট গ্রামের এক জঙ্গলে ওই বৃদ্ধের মরদেহটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নিহতের ছেলে মানিক ঘটনাস্থলে গিয়ে তার বাবার মরদেহটি শনাক্ত করেন।
জানা যায়, গত শুক্রবার সকাল ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি সাহাবুদ্দিন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে নিখোঁজের ছেলে মানিক এ ব্যাপারে ১২ নভেম্বর থানায় একটি ডায়েরি (জিডি) করেন।
.png)
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!