ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

কালীগঞ্জ  (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১৩ নভেম্বর ২০২২
গাজীপুরে সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

রোববার বিকেলে উপজেলার জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গুতার বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী লিটন মিয়া মারা যান। অপরদিকে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে ট্রাক চাপায় মারা যান মোটরসাইকেল আরোহী মুছা মিয়া।

নিহত মুছা মিয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার গাছুনিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড গ্রামের ফখরুদ্দিন টেক্সটাইলে চাকরি করতেন। অপরদিকে, লিটন মিয়া উপজেলার গাজীপুর ইউপির বাঁশবাড়ি গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।

Advertisement

মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া জানান,  জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গুতার বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া মারা যান।  চালকসহ কাভার্ডভ্যানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান, রোববার সকালে মুছা মিয়া মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিল। পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!